শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১২:০১ পিএম, ২০২২-০১-০৬
অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারছেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ।
করোনার টিকা না নেওয়া সংক্রান্ত জটিলতার কারণে তার অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে। জকোভিচ বিশেষ মেডিকেল প্যানেলের ছাড়পত্র নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে এসেছিলেন।
পরে তাকে মেলবোর্ন বিমানবন্দরে আটকে দেওয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় মধ্যরাতে মেলবোর্ন বিমানবন্দরে পা রাখেন জকোভিচ। কিন্তু তারপরেই বাধে বিপত্তি। জকোভিচের ভিসার আবেদনপত্রে ‘ভুল’ থাকায় তাকে বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে শেষ পর্যন্ত ভিসা জটিলতার কারণে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে অংশ নিতে পারছেন না জকোভিচ। তবে জকোভিচ এমন জটিলতার সম্মুখীন হতে চলেছেন তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের বক্তব্যে। তিনি বলেছিলেন, ‘কীসের ভিত্তিতে নোভাক জকোভিচকে মেডিকেল প্যানেল ছাড়পত্র দিয়েছে মেলবোর্নে আসার পর তা তাকে জানাতে হবে। সেটা সন্তোষজনক মনে হলে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারবেন। অন্যথায় পরবর্তী ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হবে।
তিনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন না কেন, এ দেশে কারও জন্য কোনো বিশেষ সুবিধা থাকতে পারে না।’ মেলবোর্ন বিমানবন্দরে রাতে বিশ্বের এক নম্বর টেনিস তারকার আটকেপড়া সেই কথায় সত্য প্রমাণিত করলো। করোনা টিকা নেওয়া সংক্রান্ত বিধিনিষেধের কারণে বিশ্বের অনেক দেশের টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারছেন না। প্রথমে জকোভিচকে বিশেষ ছাড় দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে গ্র্যান্ড স্ল্যামে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।
তিনি করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নেননি। অস্ট্রেলিয়ান ওপেন আয়োজকরা টিকার ব্যাপারে ছাড় দেওয়ার ক্ষেত্রে চার-পাঁচটি আবেদন মঞ্জুর করেছে। তার মধ্যে জোকোভিচও ছিলেন। তবে সেই আবেদনও বিফলে যাচ্ছে। এর আগে সোমবার জকোভিচ জানিয়েছিলেন, জীবনের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামবেন। সংগঠকরাও জানিয়েছিলেন, মেলবোর্নে খেলতে হলে সংশ্লিষ্ট খেলোয়াড় করোনার টিকা নিয়েছেন কি না তা তাকে বলতে হবে। এছাড়া মেডিকেল প্যানেলের বিশেষ অনুমতি থাকলে তাকে খেলতে দেওয়া হবে। সার্বিয়ান এই তারকা দ্বিতীয় পথ বেছে নেন।
টেনিস অস্ট্রেলিয়া ও দেশটির স্থানীয় সরকার জোকোভিচের প্রতি পক্ষপাতিত্ব হয়নি সেটা জোরেশোরে বলে আসছে। এমনকি তাকে কোনো বিশেষ সুবিধাও দেওয়া হয়নি। কিন্তু দেশটির সাধারণ মানুষ ভাবছেন উল্টো। মেলবোর্নের এক বাসিন্দা ক্রিস্টিন ওয়ার্টন বলেন, ‘টিকা নেওয়া থেকে শুরু করে সব ধরনের করোনা বিধি আমরা একনিষ্ঠভাবে মানছি। কিন্তু এখানে এমন একজন বিদেশিকে প্রবেশের বিশেষ অনুমতি দেওয়া হলো যিনি কোভিড বিধির পরোয়া করেন না। এর চেয়ে লজ্জার কিছু হয় না।’
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited