চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটির ঘিলাছড়িতে চা দোকানীকে গুলি করে হত্যা করেছে পাহাড়ি সন্ত্রাসীরা

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৬:১৭ পিএম, ২০২০-০৯-০৯

রাঙামাটির ঘিলাছড়িতে চা দোকানীকে গুলি করে হত্যা করেছে পাহাড়ি সন্ত্রাসীরা

রাঙামাটির নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি এলাকায় অজ্ঞাতনামা পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে এক চা দোকানদার খুন হয়েছেন বলে জানা গেছে। নিহতের নাম সুরেশ কুমার চাকমা(৪৫)। সে ঘিলাছড়ির সিকল্যা পাড়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দিবাগত রাত দশটার সময় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়িস্থ রাবার বাগান এলাকায় এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সাব্বির হোসেন জানিয়েছেন, ঘটনাটি শুনার পরপরই তিনি তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারবেন।  
স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত দশটার দিকে একটি অটোরিক্সাযোগে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী সুরেশ চাকমার চায়ের দোকানের সামনে এসে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ী সিকল্যা পাড়ায় নিয়ে যায়। নিহত সুরেশ চাকমা স্থানীয় চা বিক্রেতা এবং পার্বত্য চুক্তি বিরোধী একটি সশস্ত্র সংগঠনের সাথে যোগাযোগ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে তাকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত

 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত

সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত

সর্বশেষ খবর