শিরোনাম
ঢাকা অফিস : | ০৫:৩৭ পিএম, ২০২২-০১-০৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে এ ভাইরাসে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৮৭ জন।
একই সময়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৭৫ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (৩ জানুয়ারি) ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু এবং ৬৭৪ জনের দেহে করোনা শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। সেই হিসাবে ২৪ ঘণ্টায় মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার সবই ঊর্ধ্বমুখী।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৭৪০ জনের নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৮৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ। এদিকে, একদিনে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন।
বিভাগওয়ারি হিসাবে, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রামের দুজন এবং রাজশাহী বিভাগের একজন। অন্য বিভাগগুলো এদিন করোনায় কারও মৃত্যু হয়নি।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited