শিরোনাম
বদরুল হক,আনোয়ারা প্রতিনিধি :: | ০৪:২১ পিএম, ২০২২-০১-০৪
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আগামীকাল বুধবার ভোট গ্রহণ করা হবে।
ইউনিয়নগুলোর ৯১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৬টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নজরদারিতে থাকবে বলে জানান প্রশাসন । সুষ্ঠ ভোট গ্রহণ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ইউনিয়নগুলোতে ভোটের দিন সাতজন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে বৈরাগ ইউনিয়নের একটি কেন্দ্র কর্ণফুলী থানা-পুলিশের অধীনে রয়েছে। তবে উপজেলার ৯১টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণার দাবি করছেন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ প্রার্থীর পাশাপাশি ৯০টি ওয়ার্ডে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ৫৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলায় ভোটের দিনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘নির্বাচন কারার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার ৩৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেসব কেন্দ্রে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সে জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কেন্দ্রে সাজানো হয়েছে কয়েক স্থরের নিরাপত্তা ব্যবস্থা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সুষ্ঠ নির্বাচন করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাতজন ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সখ্যক সদস্য মাঠে থাকবেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited