শিরোনাম
নয়ন চক্রবর্তী, বান্দরবান : | ০৪:২০ পিএম, ২০২২-০১-০২
বান্দরবানে প্রধানমন্ত্রী'র উপহার স্বরুপ শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে খুশি হয়েছে অভাবগ্রস্থ শীতার্ত জনগণ। রবিবার (২রা, জানুয়ারী) সকাল ১০ টায় জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবিরিজী'র সভাপতিত্বে বান্দরবান সদরস্থ মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে জেলা সিভিল সার্জেন ডাঃ অংসুইপ্রু,অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি,নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরাজি(বিপিএম),, উপজেলা নির্বাহী কর্মকর্তা,সাবরিনা আফরিন মোস্তফা, পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য কালে মন্ত্রী বলেন,
মানবতার মা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ি জনপদে বসবাসকারী সকল জনগোষ্ঠীর জন্য আন্তরিক। তার আন্তরিকতায় এই জনপদের মানুষদের জীবন মান উন্নত হয়েছে।পার্বত্য বান্দরবানে বিগত সময়েও প্রধানমন্ত্রীর উপহার প্রদান অব্যাহত ছিলো।দুস্থ,শীতার্ত মানুষের অসহায়ত্বের কথা মনে রেখে জেলা প্রশাসকের মাধ্যমে শীতবস্ত্র পাঠিয়ে দিয়েছেন। বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান জানান আজ প্রধানমন্ত্রী'র প্রদত্ত উপহার স্বরুপ ৩০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।এছাড়া প্রত্যেক পাড়া বা মহল্লায় অভাবগ্রস্থ শীতার্তদের খুজে তাদের মাঝে এ কম্বল বিতরণ করা হবে।
তিনি আরো বলেন,প্রধানমন্ত্রীর উপহার এ শীতবস্ত্র ক্রমান্বয়ে প্রত্যেক উপজেলায় বিতরণ করা হবে।যা ইতিমধ্যে প্রায় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট পৌছে দেয়া হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited