শিরোনাম
আমাদের ডেস্ক : | ১২:১৯ পিএম, ২০২২-০১-০১
আজ বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর ৫৪ তম জন্মদিন।
১৯৬৯ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ভাষা সৈনিক মরহুম ছৈয়দুর রহমান চৌধুরীর একমাত্র পুত্র মিজানুর রহমান চৌধুরী। ৬ বোনের একভাই তিনি। পিতার মৃত্যুর পর সংসারের দায়িত্ব পালনে এখনো আছেন মমতাময়ী মায়ের পরশে, পদতলে। প্রাণোচ্ছ্বল এই মানুষটির সেই মা এখন সবকিছু, আশা-ভালোবাসা-ভরসার কেন্দ্রস্থল।
১৯৮১ সালে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াকালীন থেকে লেখালেখি শুরু। ১৯৯০ সালে ডিগ্রী পাস করার পর পুরোপুরি শুরু লেখালেখি ও সাংবাদিকতা। দেশের ও দেশের মানুষের প্রতি ভালোবাসা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা থেকেই বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাও করেন ১৯৯০ সালে। সেই থেকে যাত্রা, বর্তমানে পুরো বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে চষে বেড়িয়েছেন তিনি। খুজে নিয়েছেন কোথায় অসহায় মানুষ আছে, কোথায় মানুষের হাহাকার, যন্ত্রণা। দিন শেষে দাঁড়িয়েছেন সেইসব অসহায়-নির্যাতিত-ক্ষুধার্ত মানুষের পাশে।
জাতীয় প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান চৌধুরী একাধারে জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বাংলা, আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের চট্টগ্রাম, পর্যটন নগরী কক্সবাজারের দৈনিক পত্রিকা দৈনিক আমাদের কক্সবাজারের সম্পাদক ও প্রকাশক। কৃতি এই সাংবাদিক ও মানবাধিকার কর্মী মিজানুর রহমান চৌধুরীর জন্মদিনে আমাদের গ্রুপ অব কোম্পানি পরিবােরের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা।
এই দিনে জন্মদিন উপলক্ষে দেশের বাইরেসহ নানা জায়গা থেকে জানানো হয় শুভেচ্ছা।
জন্মদিনে হাসি-আনন্দের এই পরিবেশে উৎফুল্ল চিত্তে মিজানুর রহমান চৌধুরী বলেন, আজকের এইদিনে মহান অল্লাহতায়ালা আমাকে এই ভুবনে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞ আমি। আমি কৃতজ্ঞ ও ঋণী আমার জন্মদাতা পিতা ও মাতার প্রতি। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমি সারাটাজীবন বেচে থাকতে চাই। চাই আপনাদের ভালোবাসা। আমি মানুষের জন্য কিছু করে যেতে চাই । বিশেষ করে সমাজের অবহেলিত, লাঞ্ছিত, নির্যাতিত মানুষের পাশে দাড়াতে চাই। প্রতিবছর আমার এই জন্মদিন আমাকে সেই কথায় মনে করিয়ে দেয় যে আমার হায়াত আরেকটা বছর বাড়লো, আমাকে মানুষের জন্য কিছু করে যেতে হবে। আজ আপনারা যারা আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, দেশ- বিদেশ থেকে ফােনে আমার খোজ খবর নিয়েছেন তাদের প্রত্যেকর কাছেই আমার ভালোবাসা ও শুভকামনা রইল।
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত
ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত
ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited