শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৫ পিএম, ২০২১-১২-২৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’।
চার দিনব্যাপী এ মেলা চলবে ২ জানুয়ারি পর্যন্ত।
প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার পিযুষ কুমার চৌধুরী।
তিনি বলেন, মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মােহাম্মদ মমিনুর রহমান। উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’।
তিনি বলেন, চার দিনব্যাপী এ বইমেলা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা ও জেলা প্রশাসনের বাস্তবায়নে এ বইমেলার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মকে জাতির সঠিক ইতিহাস জানানোসহ আলোকিত, জ্ঞাননির্ভর, সংস্কৃতিমনস্ক মানবিক বাংলাদেশ বিনির্মাণে এ মেলা সহায়ক ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited