শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৭:২৪ পিএম, ২০২১-১২-২৮
আগামী ০৫ জানুয়ারি ৫ম ধাপে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন।এতে উপজেলার ১১ ইউনিয়নের ১০টিতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।এতে ০৪ নং বটতলী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মান্নান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরী মনোনয়নপত্র জমা দেন।এতে স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এম.এ মান্নান চৌধুরী ঋণ খেলাপীর অভিযোগ তুলেন। ১২ ডিসেম্বর যাচাই-বাচাই শেষে ঋণ খেলাপি অভিযোগে উপজেলা নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে।পরে মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচনে আপিল করেন।
১৭ ডিসেম্বর (শুক্রবার) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মেসবাহ উদ্দিন চৌধুরী সোহেলের করা আপিলের নিস্পত্তি শেষে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
পরবর্তি তিনি হাইকোর্টে আপিল করেন।২৭ ডিসেম্বর আপিলের রায় দেওয়ার তারিখ তাকলেও ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ টায় বিচারপতি জনাব মামনুর রহমান ও বিচারপতি জনাব খন্দকার দিলুরুজ্জামান এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে মেজবাহ উদ্দিন চৌধুরীর সোহেলের নমিনেশন পেপার বৈধ ঘোষণা করে।
মেজবাহ উদ্দিন আহমদ চৌধুরী সোহেল এর পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড.মোঃ মোজাম্মেল হক ,সহযোগি হিসেব ছিলেন এ্যাড.মোঃ সাকিব মাবুত ও এ্যাড. ফাহিম রাকিব। আগামী ৫ই জানুয়ারি নির্ধারিত তারিখে বটতলী ইউপিতে ভোট গ্রহন হবে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরী কাছে জানতে চাইলে বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে মাননীয় হাইকোর্ট আমার নমিনেশন পেপার বৈধ ঘোষণা করেছে।আমি ইউনিয়নবাসীকে সাথে নিয়ে আগামী ০৫ জানুয়ারী চেয়ারম্যান নির্বাচনে লড়ে যাব।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited