শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:২২ পিএম, ২০২১-১২-২৮
চট্টগ্রাম নগরীর সার্সন রোডের গ্রামার স্কুলে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার (২৭ ডিসেম্বর) তিনি ওই স্থান পরিদর্শন করেন।
পরিদর্শন কালে নওফেল বলেন, যেখানে অনেক দেশ প্রাপ্ত বয়স্কদের এক ডোজ টিকা দিতে হিমসিম খাচ্ছে, সেখানে বাংলাদেশে আমরা ১২ বছরের শিক্ষার্থীদেরও টিকা দিচ্ছি৷ বুস্টার ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে।
তিনি বলেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশাল কূটনৈতিক সফলতা। তিনি ক্ষমতায় আছেন বলেই আজ শিক্ষাবর্ষের শুরুর প্রথম দিন প্রতিটা শ্রেণিতে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। তার একান্ত প্রচেষ্টায় পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধ করা গেছে।
নওফেল আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন বাংলাদেশের নেতৃত্ব দেবেন ততদিন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। তাই সব অপশক্তিকে প্রতিহত করে তার নেতৃত্বে এগিয়ে যেতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক প্রফেসর আরিফ এলাহী, উপ-পরিচালক (মাধ্যমিক) দেবব্রত দাশ, চট্টগ্রাম গ্রামার স্কুলের প্রধান শিক্ষক তোহসিন খান প্রমুখ
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited