চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিশ্বে করোনায় একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:৩৪ এএম, ২০২১-১২-২৮

বিশ্বে করোনায় একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু


বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৪৬ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৩০ হাজার জন।


মঙ্গলবার (২৮ ডিসেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ১৮ লাখ ৪ হাজার ৮৩৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ২২ হাজার ৪৩০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ৯ লাখ ৪৫ হাজার ৬৯৮ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এইদিন করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৯৬৯ জন এবং এ রোগে মারা গেছেন ৫৪১ জন।

অন্যদিকে, এইদিন করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে রাশিয়া। বিশ্বের বৃহত্তম এই দেশটিতে সোমবার করোনায় মারা গেছেন ৯৩৭ জন, আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২১০ জন।

যুক্তরাষ্ট্র-রাশিয়া ছাড়া অন্যান্য যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সে দেশগুলো হলো- যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৯৮ হাজার ৫১৫, মৃত্যু ১৪৩), স্পেন (নতুন আক্রান্ত ৫৩ হাজার ৬৫৪, মৃত্যু ৩০), ফ্রান্স (নতুন আক্রান্ত ৩০ হাজার ৩৮৩, মৃত্যু ২৫৬), ইতালি (নতুন আক্রান্ত ৩০ হাজার ৮১০, মৃত্যু ১৪২) তুরস্ক ( নতুন আক্রান্ত ২৬ হাজার ৯৯, মৃত্যু ১৫৭) এবং আর্জেন্টিনা (নতুন আক্রান্ত ২০ হাজার ২৬৩, মৃত্যু ৩১)।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৮ কোটি ১৭ লাখ ২১ হাজার ৭৪৪ জন এবং এ রোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪ লাখ ২২ হাজার ১৯৬ জনের।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৬১ জন। দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

রিটেলেড নিউজ

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত


সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর