শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৯:০৯ পিএম, ২০২১-১২-২২
হাটহাজারী প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে হাফেজ আব্দুল করিম শাহ (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১১ বছরের এক শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের চারাবটতল এলাকার জাফরাবাদ মু'আজ বিন জাবাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত শিক্ষক কক্সবাজার জেলার মহেশখালী এলাকায়।
অভিযুক্ত শিক্ষকের সহকর্মী মুরশেদ আলম বলেন, ভিকটিমের মা ঘটনাটি বলার পরপর অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়। সে দীর্ঘদিন ধরে এ কাজটি করছে বলে সে জানায়। তবে কেউ এতদিন মুখ না খোলায় তা ধামাচাপা পড়ে।
সংবাদ পেয়ে থানার সেকেন্ড অফিসার মুকিত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ভিকটিমের পরিবারকে মামলা দায়ের করতে বলা হয়েছে। মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি গণমাধ্যমকে জানান। ঘটনাটি এলাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলমকে জানানো হলে তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবেন বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited