চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

হংকংয়ের নির্বাচনে জয়ী বেইজিংপন্থিরা, ভোট পড়লো ৩০ শতাংশ।

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:৩০ পিএম, ২০২১-১২-২০

হংকংয়ের নির্বাচনে জয়ী বেইজিংপন্থিরা, ভোট পড়লো ৩০ শতাংশ।


চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রোববার (১৯ ডিসেম্বর)। এতে ৩০ দশমিক ২ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে জয়ী হয়েছেন চীনপন্থি প্রার্থীরা। ফলাফল পাওয়ার পর চীনের কেন্দ্রীয় সরকার স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) এক শ্বেতপত্রের মাধ্যমে বলেছে, হংকংয়ের ‘গণতান্ত্রিক পদ্ধতিতে অগ্রগতি’ এনেছে চীন। সেখানকার গণতন্ত্রের সম্ভাবনা ‘উজ্জ্বল’।

হংকংয়ে ২০২১ সালের নির্বাচনে এতো কম সংখ্যক ভোট পড়ার পেছনে নানাবিধ কারণ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেখা গেছে, ২০১৬ সালের নির্বাচনেও ভোট পড়েছিল ৫৮ শতাংশ। নির্বাচনে অর্ধেকেরও বেশি আসনে জয়লাভ করে গণতন্ত্রপন্থী অধিকারকর্মীরা। কিন্তু এবার রেকর্ড পরিমাণে ভোট কম পড়েছে। হংকং চীনের অধীনস্থ হওয়ার পর সবচেয়ে কম ভোট পড়ার রেকর্ড হলো এবার।

২০১৯ সালে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে বেইজিং হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করে। চীনের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ‘রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে দমন-পীড়ন’র অভিযোগ তুলে হংকংয়ের জনগণের তখন আন্দোলন আরও জোরদার করে। অঞ্চলটিতে নতুন করে দমনপীড়ন শুরুর পর স্বাধীনতাকামীদের অনেকেই এখন কারাগারে রয়েছেন।


এমন গণতন্ত্রকামীরা যেন ক্ষমতায় আসতে না পারেন, সে কারণে সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচনের সুযোগ কমিয়ে দেওয়া হয়েছে আগেই। নিজেকে ‘দেশপ্রেমিক’ প্রমাণ করে ভোটে অংশ নিতে বলা হয়েছে। ফলে নির্বাচন নিয়ে হংকংবাসীর মধ্যে আগ্রহ অনেকটাই কমে যায় এরপর থেকে।

তবে রোববারের নির্বাচন প্রসঙ্গে চীন সরকার বলছে, হংকংয়ে আইনকানুন প্রতিষ্ঠিত হয়েছে এবং গণতন্ত্র সঠিক পথেই রয়েছে।

১৯৯৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে চীনা শাসনের অন্তর্ভুক্ত হয় হংকং। তখন থেকে হংকং ‘এক দেশ, দুই নীতি’র আওতায় স্বায়ত্তশাসনের মর্যাদা ভোগ করে আসছে। হংকং চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও এর নিজস্ব বিচার বিভাগ, আইনসভা ও নিরাপত্তা বাহিনী রয়েছে। এশিয়ার বাণিজ্যিক হাব বা কেন্দ্র হিসেবে পরিচিত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং।
সূত্র: রয়টার্স, আল-জাজিরা

রিটেলেড নিউজ

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত


সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর