শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৪:১৩ পিএম, ২০২১-১২-১৯
বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর (রবিবার) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.লুৎফুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুছ ফরাজি,জেলা নির্বাচন কর্মকর্তা .রেজাউল করিম,নির্র্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান, লামা উপজেলার ১নং গজালিয়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা, ২নং লামা সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মিন্টু কুমার সেন,৩নং ফাসিয়াখালী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো.নুরুল হোসাইন, ৪নং আজিজনগর এর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো.জসিম উদ্দিন, ৫নং সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ, ৬নং রুপসী পাড়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মারমা, ৭নং ফাইতং এর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো.ওমর ফারুক এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ২নং বাইশারী এর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম ও ৪নং দোছড়ি এর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরানসহ সরকারী বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য কালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সততা ও দক্ষতার সাথে নিজ নিজ দায়িত্ব ও সরকারের সকল কর্মকান্ড যথাযথভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এবং পরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা আবার ফুল দিয়ে জেলা প্রশাসককে স্বাগত জানায়
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited