শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৫১ পিএম, ২০২১-১২-১৮
নগরের বালুছড়া এলাকার বখতেয়ার কলোনী নামক একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনে ৬টি গাড়ি কাজ করছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরের বায়েজিদ থানাধীন বালুছড়ার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির আহমদ বলেন, বেশ কিছু বসতঘরে আগুন লেগেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করি। ঘণ্টা খানেক পেরিয়েছে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বায়েজিদ স্টেশন ছাড়াও হাটহাজারী ও চন্দনপুরা ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের আসার পর বলা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
২ নম্বর জালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু বলেন, বখতেয়ার কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে দাবি অনেকের। এ বস্তির বেশিরভাগ মানুষই পোশক কারখানার শ্রমিক।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited