শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:৫১ পিএম, ২০২১-১২-১৫
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডোর বিরুদ্ধে কংগ্রেস অবমাননার একটি প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছে। প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়ায় এখন তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
চলতি বছরের ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটল ভবনে ভয়াবহ দাঙ্গা চালায় ট্রাম্পের ভক্তরা। তাতে কমপক্ষে পাঁচ জন নিহত হন। বিষয়টি কংগ্রেশনাল প্যানেল তদন্ত করছে। কিন্তু তাদেরকে সহযোগিতা করবেন না বলে গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন মার্ক মিডো। এ কারণে তার বিরুদ্ধে কংগ্রেসকে অবমাননার অভিযোগ আনা হয়েছে। এর ওপর তোলা প্রস্তাবে ভোটাভুটি হয়েছে প্রতিনিধি পরিষদে।
ক্যাপিটল হিল ভবনে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা, তার পক্ষে সাফাই গেয়ে চলেছেন ট্রাম্প ও মিডো
প্রস্তাবের পক্ষে পড়েছে ২২২ ভোট। বিপক্ষে ২০৮ ভোট। এর মধ্যদিয়ে বিচারের যে পথ উন্মুক্ত হলো তাতে তিনি অভিযুক্ত প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের জেল এবং এক লাখ ডলার জরিমানা করা হতে পারে। মার্ক মিডোর বিষয়টি এখন স্থানান্তর করা হবে আইন মন্ত্রণালয়ে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে কিনা তা সেখান থেকেই চূড়ান্ত হবে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited