শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৪ পিএম, ২০২১-১২-১৫
রাজস্থানের সিক্স সেন্স ফোর্টে ৯ ডিসেম্বর বিয়ের কাজ শেষ করেছেন ভিকি-ক্যাটরিনা। এরই মধ্যে ভাইরাল হয়েছে তাদের বিয়ের ছবি। নেট দুনিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন নবদম্পতি। শুভেচ্ছা ও ভালোবাসা জানালেন বলিউড পাড়ার সবাই।
এবার ভাইরাল হয়েছে ক্যাটের বিয়েতে নানা তারকাদের দেয়া উপহারের তালিকায়। যেখানে রয়েছে তার দুই প্রাক্তন প্রেমিক সালমান খান ও রণবীর কাপুরেরও নাম।
কি উপহার দিয়েছেন তারা, জানতে চাইছেন তো? চোখ কপালে তুলবেন না। একটু শান্ত থাকা চাই। সালমান খান এবং রণবীর কাপুর দু’জনে মিলে ক্যাটরিনাকে ৫ কোটি রুপিরও বেশি মূল্যের উপহার দিয়েছেন। যা বাংলাদেশি টাকার অংকে ৭ কোটিরও বেশি। ঠিক তাই। জেনে নেয়া যাক কে কি উপহার দিলেন।
জানা গেছে, ক্যাটের বিয়েতে সালমান খান নাকি প্রায় তিন কোটি রুপির রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়ে চমকে দিয়েছেন।
অন্য দিকে রণবীর কাপুর দিয়েছেন ২ কোটি ৭০ লাখ রুপির একটি হিরের নেকলেস।
এছাড়াও শাহরুখ খান, কারিনা কাপুর, আলিয়া ভাট, তাপসী পান্নু, অক্ষয় কুমারসহ অনেকেই অনেক দামি উপহার পাঠিয়েছেন ক্যাটরিনার জন্য। তবে সবার চেয়ে এগিয়ে ক্যাটের দুই প্রাক্তনই।
ভিক্যাটের বিয়ে এরইমধ্যে বলিউডে সবচেয়ে ব্যয়বহুল বিবাহগুলোর মধ্যে একটি হিসেবে নাম লিখিয়েছে। মিডিয়ার তীব্র কভারেজের কারণে বিয়েটি ‘টক অব দ্য ইন্ডিয়া’-তে পরিণত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited