শিরোনাম
ঢাকা অফিস : | ১০:৩৭ এএম, ২০২১-১২-১৪
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতাবিরোধী ও তাদের সন্তানরা বিভিন্ন দেশের পালিয়ে রয়েছেন। সেসব দেশ থেকে সহযোগিতা না পাওয়ায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ১৯৭১ সালে রাজাকার-আলবদররা মিলে দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে। যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা চাইনি তাদের সঙ্গে ষড়যন্ত্র করে সূর্যসন্তানদের হত্যা করেছে রাজাকার-আলবদররা। তারাই বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধবিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। এখনো যারা দেশের বাইরে পালিয়ে রয়েছেন তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সেখানে পালিয়ে রয়েছে সেসব রাষ্ট্র থেকে সহযোগিতা না করায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ১৯৭১ সালে রাজাকার-আলবদরদের হাতে নিহত হওয়া সব শহীদদের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। বর্তমানে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে বলে জানান তিনি।
অন্যদিকে, ভোর থেকে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হাতে ফুলের তোড়া ও ব্যানার নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছুটে আসছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী সারিবদ্ধভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited