চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

রেমিট্যান্সেও বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভিয়েতনাম

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:৪৫ পিএম, ২০২১-১২-১২

রেমিট্যান্সেও বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভিয়েতনাম

বিদেশে বসবাসরত ভিয়েতনামের নাগরিকরা অর্থাৎ প্রবাসী ভিয়েতনামিরা চলতি বছর দেশটিতে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠাতে যাচ্ছে। ২০২১ সালে দেশটিতে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়াতে পারে এক হাজার ৮শ কোটি ডলারের বেশি। এর ফলে রেমিট্যান্স অর্জনের দিক থেকে বৈশ্বিকভাবে ভিয়েতনাম অষ্টম অবস্থানে উঠে আসবে।

প্রবাসীরা গত বছর দেশটিতে এক হাজার ৭শ কোটি ডলারে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। যা ২০১৯ সালের চেয়ে ৩ শতাংশ বেশি। ভিএনএক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


বিশ্বব্যাংক ও গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (কেএনওএমএডি) প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর ভিয়েতনামে রেমিট্যান্স পাঁচ শতাংশ বাড়তে যাচ্ছে। যা দেশটির জিডিপিতে ৪ দশমিক ৯ শতাংশ অবদান রাখবে।

এর মানে হলো রেমিট্যান্স অর্জনে ভারত, চীন, মেক্সিকো, ফিলিপাইন, মিশর, পাকিস্তান ও বাংলাদেশের পরেই ভিয়েতনামের অবস্থান হবে। টানা অষ্টম বছর ভিয়েতনামে রেমিট্যান্স বৃদ্ধির রেকর্ড করেছে। ফলে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দেশটি। ভিয়েতনামের সবচেয়ে বড় রেমিট্যান্স সুবিধাভোগী এলাকা হলো হো চি মিন সিটি। দেশটির মোট রেমিট্যান্সের ৩০ শতাংশই পাঠান ওই এলাকার প্রবাসীরা।

ভিয়েতকমব্যাংকের ডেপুটি পরিচালক ডাও মিন তুয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডা হচ্ছে ভিয়েতনামের দুটি প্রধান রেমিট্যান্স বাজার। তাছাড়া দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ানের মতো এশীয় দেশগুলো থেকেও এ বছর প্রচুর পরিমাণে রেমিট্যান্স আসছে।

বিশ্ব ব্যাংক ও কেএনওএমএডির প্রতিবেদনে বলা হয়, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে এ বছর রেমিট্যান্সের পরিমাণ সাত দশমিক তিন শতাংশ বেড়ে ৫৮৯ বিলিয়ন হতে পারে। রেমিট্যান্স বাড়ার অন্যতম কারণ হলো প্রবাসীরা প্রয়োজনের সময় তাদের পরিবারকে সাহায্য করতে চায়। অন্যদিকে ইউরোপ ও যুক্তরাষ্ট্র তাদের অর্থনীতি পুনরুদ্ধার করতে চায়।

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর