চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আমেরিকা ও চীনের মধ্যে শীতল যুদ্ধ শুরু হতে যাচ্ছে: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:৪১ পিএম, ২০২১-১২-১২

আমেরিকা ও চীনের মধ্যে শীতল যুদ্ধ শুরু হতে যাচ্ছে: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বে যাতে আবার শীতল যুদ্ধ ফিরে আসতে না পারে সেজন্য তার দেশ আমেরিকা ও চীনের মধ্যে উত্তজনা কমাতে সাহায্য করতে চায়।তিনি ইসলামাবাদে অনুষ্ঠিত একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে একথা জানান।

ইমরান খান বলেন, চীন ও আমেরিকার মধ্যকার দ্বন্দ্ব আরেকটি শীতল যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে এবং নতুন নতুন বলয় গড়ে উঠছে। তিনি বলেন, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার শীতল যুদ্ধে পাকিস্তান মার্কিন বলয়ে ছিল; তবে তার দেশ এখন আর সেরকম যুগে ফিরে যেতে চায় না। পাকিস্তান এ ধরনের বলয়ের আবির্ভাব ঠেকাতে চেষ্টা চালিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

ইমরান খান বলেন, ১৯৮০’র দশকে সোভিয়েত বাহিনীর আফগানিস্তান দখলের সময় আফগানিস্তানের প্রতিরোধ যোদ্ধাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে পাকিস্তান। সে সময় আফগান প্রতিরোধ যোদ্ধাদের সংগ্রামকে ‘ইসলামি জিহাদ’ বলা হতো।

পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্র সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করার একদিন পর এ বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী খান। ওই সম্মেলনে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো হলেও চীনকে আমন্ত্রণ জানায়নি বাইডেন প্রশাসন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই আমন্ত্রণ প্রত্যাখ্যানের কারণ জানায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাক কর্মকর্তা বলেছেন, পাকিস্তান চীনের ‘এক চীন নীতি’র সমর্থক এবং গণতন্ত্র সম্মেলনে তাইওয়ানের উপস্থিতি ‘এক চীন নীতি’র পরিপন্থি। পার্সটুডে

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর