চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল কর্মসূচীর উদ্বোধন

মীরসরাই প্রতিনিধি :    |    ০৯:১৬ পিএম, ২০২১-১২-১১

মীরসরাইয়ে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল কর্মসূচীর উদ্বোধন

দেশব্যাপী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যে কর্মসূচি শুরু হয়েছে। মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা যায়, ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অত্র উপজেলার ৩ শত ৯২ টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৫১ হাজার ১৪ জন শিশুকে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে।
 এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৮৪৫ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৫ হাজার ১৬৯ জন শিশুকে লাল ভিটামিন 'এ' ক্যাপসুল পাবে। করোনা ভাইরাসের কারণে টানা ৪ দিন খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেব এ কর্মসূচি। জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে ১১ ডিসেম্বর (শনিবার) সকাল ৮ টায় মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের (গ/১ কেন্দ্র) হাজ্বী শামসু ডাক্তার বাড়িতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। 

স্বাস্থ্য সহকারি, কাজী সাইফুল ইসলাম এঁর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীদা আক্তার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম (মাস্টার)। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্যবৃন্দ, ইপিআই কর্মকর্তা, কবির হোসেন, স্বাস্থ্য পরিদর্শক, ভগিরত চন্দ্র দে, স্যানেটারী ইন্সপেক্টর, শংকর প্রসাদ বিশ্বাস, এফপিআই, নুরুল ইসলাম, পরিসংখ্যানবিদ, আরিফুল ইসলাম প্রমুখ।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর