শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৮:১৬ পিএম, ২০২১-১২-০৯
হাটহাজারীতে গতকাল বুধবার নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেন। বেগম রোকেয়া দিবস উপলক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জয়িতা অন্মেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় পাঁচ জন জয়িতাকে সংর্বধনার প্রদান করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা। আলোচক ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক ।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন অধ্যাপক হামিদা বেগম, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শারমিন ইকবাল রেজভী। অনুষ্ঠানে উপজেলার আওতাধীন বিভিন্ন ক্যাটগরিতে ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত জয়িতারা শাহেদা আকতার, শর্মিলা চৌধুরী, সুমিতা বড়ুয়া, মনোয়ারা বেগম, রওশনারা বেগম। মোহাম্মদ হোসেন এর সঞ্চালন অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ফিরোজা বেগম।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited