শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:১২ পিএম, ২০২১-১২-০৯
শনিবার (১১ ডিসেম্বর) শুরু হতে যাচ্ছে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। এবারের ক্যাম্পেইনে চট্টগ্রামের ১৫ উপজেলায় ৭ লাখ ৯৫ হাজার ৭২ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
এবারের ক্যাম্পেইনে ১৫ উপজেলার ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে এ কার্যক্রম চালানো হবে। এতে ৬ থেকে ১১ মাস বছর বয়সী ৯০ হাজার ১৯০ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বছর বয়সী ৭ হাজার ৪ হাজার ৮৮২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ৪ দিনব্যাপী আমাদের কার্যক্রম চলবে।
কর্মশালায় ডিপুটি সিভিল সার্জন ডা. আসিফ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডা. নুরুল হায়দার, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুুজন বড়ুয়া প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited