চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নিজেকে নির্দোষ দাবি করলেন ওসি প্রদীপ

কক্সবাজার প্রতিনিধি:    |    ১০:১৮ এএম, ২০২১-১২-০৭

নিজেকে নির্দোষ দাবি করলেন ওসি প্রদীপ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ৩৪২ ধারায় নিজের স্বপক্ষে আদালতে লিখিত বক্তব্য (সাফাই সাক্ষী) দিয়েছেন বরখাস্ত ওসি প্রদীপসহ ১৪ জন আসামি। ওসি প্রদীপ তার বক্তব্যে নিজেকে নির্দোষ, নিরাপরাধ ও নিরীহ বলে দাবি করেছেন।

সোমবার (৬ ডিসেম্বর) জেলা ও দায়রা জজ মো. ইসমাইলের আদালতে এ কার্যক্রম চলে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী এড. ফরিদুল আলম জানান, সকাল দশটার পর সিনহা হত্যা মামলার ৩৪২ ধারায় ৬৪ সাক্ষীদের দেওয়া জবানবন্দী আসামিদের নজরে আনেন আদালত। পরে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৪ জন আসামি নিজেদের স্বপক্ষে লিখিত বক্তব্য আদালতের কাছে উপস্থাপন করেন।

তিনি বলেন, মামলার দ্বিতীয় আসামি বরখাস্ত ওসি প্রদীপ আদালতের কাছে লিখিত বক্তব্যে সিনহা হত্যা মামলায় নিজেকে নির্দোষ দাবি করে লিখেছেন, সিনহা হত্যা মামলায় সাক্ষীদের অধিকাংশই মাদক মামলার আসামি, যাদের জবানবন্দী ছিল একই রকম ও তদন্ত কর্মকর্তার শেখানো বুলি ছিল মাত্র।

৩৪২ ধারায় প্রদীপ দাবি করেন, মেজর সিনহা সহকর্মী সিফাত শিপ্রার সঙ্গে প্রদীপের কখনো পূর্বে দেখাদেখি বা পরিচয় ছিল না। তাছাড়া হত্যাকাণ্ডের আগে ও পরে এই মামলার আসামিদের কারো সঙ্গে তার কথা হয়নি। ১২ পৃষ্ঠা জুড়ে লিখিত বক্তব্যে প্রদীপ কুমার দাশ তিনি নিজেকে নির্দোষ, নিরাপদ ও নিরীহ দাবির পেছনে যৌক্তিক প্রমাণ আছে বলে দাবি করেন।

এড. ফরিদুল আরও বলেন, মঙ্গল ও বুধবার আসামিদের বক্তব্য যাচাই বাছাই করবেন আদালত।

সোমবার সকালে ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ মামলার কার্যক্রম শুরু হয়।

কার্যবিধির ৩৪২ ধারায় আসামিরা নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। এর আগে অষ্টম দফায় এ মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস ও তদন্তকারী কর্মকর্তাসহ ৬৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আগামীকাল ৮ ডিসেম্বর পর্যন্ত এ মামলার দিন ধার্য রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর পুলিশের তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের পর র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম গত বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে মামলার ১৫ আসামি কারাগারে রয়েছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর