চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সব সিটি করপোরেশনে শিক্ষার্থীদের হাফ ভাড়া ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৪৭ পিএম, ২০২১-১২-০৫

সব সিটি করপোরেশনে শিক্ষার্থীদের হাফ ভাড়া ঘোষণা

রাজধানী ঢাকার শর্তে চট্টগ্রামসহ দেশের সব সিটি সার্ভিসে হাফ ভাড়া চালুর ঘোষণা দিয়েছেন পরিবহন মালিকরা। একই সঙ্গে আগামী ১১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দেওয়া হয়। তবে আন্তঃজেলা পর্যায়ে চলাচল করা গাড়িতে এ ধরনের সুবিধা পাবেন না শিক্ষার্থীরা।

রোববার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ ঘোষণা দেন।


খন্দকার এনায়েত উল্যাহ বলেন, হাফ ভাড়া নিয়ে ছাত্ররা অনেক দিন ধরে রাজপথে আন্দোলন করছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে রাজধানীতে সিটি সার্ভিসে হাফ ভাড়া চালু করেছি। শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারছে কি না, এজন্য ঢাকায় ১০টি মনিটরিং টিম করা হয়েছে। আজ (রোববার) চট্টগ্রামেও হাফ ভাড়া চালুর ঘোষণা দিচ্ছি। আগামী শনিবার (১১ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে মালিকরা শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে তাদের করণীয় ঠিক করবেন।

তিনি বলেন, শুধু চট্টগ্রাম নয়ে, দেশের যেসব শহরে সিটি সার্ভিস রয়েছে, সেখানে হাফ ভাড়া প্রযোজ্য হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সুবিধা থাকবে। তবে শিক্ষার্থীদের ছুটি, সাধারণ ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিন এ সুবিধা কার্যকর থাকবে না। এছাড়া সিটি সার্ভিস ছাড়া বিভিন্ন এলাকায় চলাচল করা গাড়িতে শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন না।

এনায়েত উল্যাহ বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তান। তাদের দাবি আমরা পূরণ করলাম। এখন আমরা আশা করছি, তারা প্রতিষ্ঠানে ফিরে যাবে এবং তাদের পড়ালেখায় মনোনিবেশ করবেন।

জানা গেছে, গত ৩ নভেম্বর রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। এ নিয়ে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন।


বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের ঘোষণা না দেওয়া হলেও ৫ নভেম্বর সকাল ৬টা থেকে সারাদেশে গণ ও পণ্য পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৭ নভেম্বর ডিজেলচালিত গাড়িতে ২৭ শতাংশ ভাড়া বাড়ানোর ঘোষণার পর সারাদেশে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়।

এরপর থেকে হাফ ভাড়ার সুবিধা না দেওয়ায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের টানা আন্দোলনের মুখে গত ৩০ নভেম্বর এক সংবাদ সম্মেলনে শুধুমাত্র রাজধানীতে শর্তসাপেক্ষে হাফ ভাড়া সুবিধা প্রদানের ঘোষণা দেন পরিবহন মালিকরা।

তবে শুধু রাজধানীতে এ সুবিধা দেওয়ায় চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আন্দোলন করতে থাকে শিক্ষার্থীরা। গত ২ ডিসেম্বর কোনোরকম শর্ত ছাড়া হাফ ভাড়া নিশ্চিতসহ নয় দফা দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবর স্মারকলিপি দেয় চট্টগ্রামের আন্দোলনরত শিক্ষার্থীরা।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর