চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

জাভির অধীনে প্রথম হার দেখলো বার্সা

স্পোর্টস ডেস্ক :    |    ১১:০৩ এএম, ২০২১-১২-০৫

জাভির অধীনে প্রথম হার দেখলো বার্সা

অবশেষে বার্সেলোনার কোচ হিসেবে জাভি হার্নান্দেসের মধুচন্দ্রিমা শেষ হলো।  রিয়াল বেতিসের কাছে হেরে গেছে কাতালান জায়ান্টরা।

শনিবার বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়েই ১-০ গোলে জিতেছে বেতিস। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তিনে এলো সফরকারীরা। তবে এক ম্যাচ বেশি খেলেও শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে তারা।

বার্সার দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই লিগ ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছিলেন জাভি। এরপর চ্যাম্পিয়নস লিগে বেনফিকার সঙ্গে ড্র। কিন্তু এখন বেতিসের কাছে হেরে লা লিগার পয়েন্ট টেবিলের তার অবস্থান সাতে। শীর্ষ চারের চেয়ে এখনও ছয় পয়েন্ট পিছিয়ে তারা।

ম্যাচে বার্সার পারফরম্যান্স ছিল বিবর্ণ। বিপরীতে বেতিস দারুণ কিছু সুযোগ তৈরি করে। খেলার ৭৯তম মিনিটে ডান দিক থেকে কাউন্টার অ্যাটাকে ওঠে আসে সফরকারীরা। এরপর বক্সে বল পেয়ে দারুণ দক্ষতায় জালে জড়িয়ে দেন বেতিস ফরোয়ার্ড হুয়ানমি।

এর আগে প্রথমার্ধে ফিলিপ্পে কুতিনহোর একটি শট কাছের পোস্টে প্রতিহত হওয়া ছাড়া বলার মতো কোনো আক্রমণ শানাতে পারেনি জাভির দল। দ্বিতীয়ার্ধে বদলি নেমে চেষ্টা করলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হন ফরাসি ফরোয়ার্ড উসমানে দেম্বেলে। এরপর ক্লেমেন্ট লেংলের ব্যর্থ হেডসহ পুরো ম্যাচে বার্সার আক্রমণ মাত্র ৩টি।

এই সপ্তাহেই বায়ার্ন মিউনিখের সঙ্গে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বার্সা। ওই ম্যাচে জার্মান জায়ান্টদের না পারলে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠা প্রায় অসম্ভব হয়ে যাবে তাদের জন্য। এর আগে বেতিসের কাছে হার নিশ্চিতভাবে তাদের জন্য বড় ধাক্কা।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর