শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৭:৪৮ পিএম, ২০২১-১২-০৪
ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের বিয়ের অনুষ্ঠানে সামিল হতে মানতে হবে একগুচ্ছ নিয়ম। সেই তালিকায় নতুন সংযোজন। নায়ক-নায়িকার বিয়েতে আসতে হলে গাড়িতে থাকতে হবে বিশেষ স্টিকার। যা দেখে বোঝা যাবে আরোহী নায়ক –নায়িকার বিয়েতে আমন্ত্রিত।
শুধু তাই নয়, কোভিড পরীক্ষার ফল নেগেটিভ থাকলে তবেই ‘ভিক্যাট’-এর বিয়ের অনুষ্ঠানে প্রবেশের অনুমতি পাওয়া যাবে। প্রত্যেক অতিথিকে ভ্যাক্সিনের শংসাপত্র নিয়ে আসতে হবে। এ ছাড়াও আরটি-পিসিআর পদ্ধতিতে কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্টও আনতে হবে অতিথিদের।
রাজস্থানের সাওয়াই মধুপুরে ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠান হবে ধুমধাম করে। বিয়েতে নিরাপত্তা ব্যবস্থা, যানজট এবং গাড়ির পার্কিংয়ের উপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা কালেক্টর রাজেন্দ্র কিষাণ। দুই তারকার বিশেষ দিনে যাতে শৃঙ্খলা বজায় থাকে, সে দিকটিও মাথায় রাখার কথা বলেছেন তিনি।
ফোন, রিল নিষিদ্ধ, ক্যাট-ভিকির বিয়েতে আর কী মেনে চলতে হবে, রইল তালিকা আমাকে ডাকা হয়নি, ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে মুখ খুললেন কিয়ারা
বিয়ের খবর এই মুহূর্তে প্রকাশ্যে আনতে নারাজ ‘ভিক্যাট’। সম্প্রতি প্রকাশ পেয়েছে বিয়েবাড়িতে প্রবেশে নিয়মাবলির তালিকা। অনুষ্ঠানে এসে ছবি না তোলার চুক্তিতে সই করতে হবে অতিথিদের। এমনকি বিয়ের সময় ফোন ব্যবহার করাও নিষিদ্ধ। বিশেষ কোড না জানলে অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন না অতিথিরা। এমনই কড়া নিয়মের বেড়াজালে কাছের মানুষদের সঙ্গে নিয়ে উদযাপনে মাতবেন ‘ভিক্যাট’।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited