শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০১:৩০ পিএম, ২০২১-১২-০৪
নগরের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় রেল ক্রসিং পার হতে গিয়ে ডেমু ট্রেনের সঙ্গে বাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন পুলিশ কনস্টেবল মনির হোসেন (৪০)। তিনি ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। অপরজন সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০)। তিনি পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার সৈয়দ সোহরাফ হোসেনের পুত্র।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, সকালে রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। রেল সিগন্যাল অমান্য করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল গফুর এর নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয়রা জানান, রেলওয়ের সিগন্যাল অমান্য করে রেলক্রসিং পার হতে গিয়ে সিএনজি অটোরিকশা ও বাস ডেমু ট্রেনের সামনে পড়ে যায়। এতে সংঘর্ষ হয়। এসময় বাস ও সিএনজিতে থাকা যাত্রীরা আহত হয়েছেন।
পাঁচলাইশ মডেল থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবুল হোসেন (৬৫) ও জমির হোসেন (৪৮) এর অবস্থা আশঙ্কাজনক। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited