শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০২:১১ পিএম, ২০২১-১২-০২
বান্দরবানে বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪তম বর্ষ পূর্তি বৃহস্পতিবার ( ২ ডিসেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা'র সভাপতিত্বে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি, বিএসপি, পিএসসি, নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মাদ মঈনুল হক এসইউপি, পিএসসি, বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, বান্দরবান সিভিল সার্জন অংশৈপ্রু, সদর উপজেলা চেয়ারম্যান এ কেএম জাহাঙ্গীরসহ গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। এছাড়া বান্দরবানে বসবাসরত ১১টি জনগোষ্ঠি নিজেদের সংস্কৃতিক পোশাকে অনুষ্ঠানে অংশগ্রহন করেন, শান্তি চুক্তির উপলক্ষে আকাশ বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন ও দিবসটি উপলক্ষে বান্দরবান সেনাবাহিনী'র উদ্যেগে গরীব ও অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় । পাশাপাশি সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরো আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকগণ।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited