শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৭:২০ পিএম, ২০২১-১১-৩০
মীরসরাইয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২০২১ সম্পন্ন করা হয়। ৩০ নভেম্বর (মঙ্গলবার) সকালে অত্র প্রতিষ্ঠানের প্রভাষক আজমল হোসাইন এঁর সঞ্চালনায় অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর আলম মাসুক, সদস্য, এস রহমান ট্রাস্ট ও সভাপতি, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগ। এবারে অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিভাগের ৪৮৫ জন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও একাদশ শ্রেণীর বিভিন্ন বিভাগের ৭১৬ জন শিক্ষার্থীকে বরণ করা হয়। বিদায়ী ৯জন শিক্ষার্থীদের নিকট অত্র প্রতিষ্ঠান হতে ক্রেস্ট তুলে দেয় প্রধান অতিথি। প্রতিষ্ঠানটি হতে স্টুডেন্ট অফ দ্যা ইয়ার হিসেবে বিজ্ঞান শাখা হতে এম জিয়াউল কামাল, কানিজ সুলতানা বিথি, ফজিলাতুন্নেছা মুক্তা, ব্যবসা শাখা হতে, নুসরাত জাহান, শারমিন আক্তার, সায়েমা আলম, মানবিক শাখা হতে তারেক হোসেন, ইসরাত জাহান তন্মা, নাজিয়া তাবাসসুম। এছাড়া বেস্ট স্টুডেন্ট অফ দ্যা কলেজ হিসেবে ক্রেস্ট পেয়েছেন ব্যবসা শাখা হতে নুসরাত জাহান। উক্ত নবীণ বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রভাষক নোমান নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর কমিশনার আজহার উদ্দিন'সহ অত্র প্রতিষ্ঠানের প্রভাষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited