শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৪৩ এএম, ২০২১-১১-৩০
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলার মধ্যে প্রথম রায় ঘোষণা হবে আজ। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলির রায়ে একশ বছরের বেশি শাস্তি হতে পারে। মঙ্গলবার (৩০ নভেম্বর) প্রথম রায়ে সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি দেওয়া ও করোনার বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে দুই ও তিন বছরের সাজা হতে পারে। একই দণ্ডে দণ্ডিত হতে পারেন তৎকালীন বহিষ্কৃত রাষ্ট্রপতি ও সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতা উইন মিন্ট। সু চির বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ তার বিরুদ্ধে আনা অভিযোগের নিন্দা জানিয়েছে এবং আসামিদের মুক্তির দাবি জানিয়ে আসছে। তবে সেনা সরকারের মুখপাত্রের দাবি সু চিকে একটি স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় শাস্তি দেওয়া হচ্ছে। শান্তিতে নোবেল জয়ী সু চিকে গত এক ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় এবং জুন মাস থেকে তার বিচার চলছে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited