চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বান্দরবানে বম সম্প্রদায়ের নবান্ন উৎসব ফাথার বুহ্ তেম অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি :    |    ০৭:০৬ পিএম, ২০২১-১১-২৯

বান্দরবানে বম সম্প্রদায়ের নবান্ন উৎসব ফাথার বুহ্ তেম অনুষ্ঠিত

 

বান্দরবানে বম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ফাথার বুহ্ তেম ও লোকসাংস্কৃতিক উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৮ নভেম্বর) বান্দরবান সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের বেথানী পাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি । অনুষ্ঠান শুরুতে উৎসব উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে বমদের রকমারি তৈরি পিঠা ও জুমের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি পরিদর্শন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও নবান্ন উৎসবে আগত অতিথিরা। বমদের ঐতিহ্য জুম চাষের সরঞ্জামাদি সংস্কৃতি পাহাড়ের নানান রকমারি জুমের উদপাদিত নতুন ফলমূল সবজি এবং বিভিন্ন ধরনে তৈরি পিঠা কলা পাতায় মোড়ানো  পিঠা, কোয়েল পিঠা, বাঁশের চোঙায় পিঠা, কলার পিঠা, তেলে ভাজা পিঠাসহ প্রায় ৩০ ধরনের খাবার প্রদর্শনীতে প্রদর্শন করা হয়। এসময় অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য সিয়ং খুমী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা, বান্দরবান ক্ষুদ্র- নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট উপ-পরিচালক মংনুচিং, বান্দরবান রেড ক্রিসেন্টের সদস্য গাবলিয়ান ত্রিপুরা ও এলাকার গ্রাম প্রধানসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত  ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বক্তব্যে বলেন, সেই ঐতিহ্যগুলো ধরে রাখতে হলে আমাদের নিজেরদের সংস্কৃতিকে আগলে রাখতে হবে। সংস্কৃতি কখনো অন্য সংস্কৃতির সঙ্গে বদল করা যায় না। নিজের সংস্কৃতি নিজেদের কাছে বড়। তাই নিজেদের সংস্কৃতিকে নিজেদের শক্ত করে ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, জুমের বিভিন্ন ফলমূল,সবজি এবং পাহাড়ি ফসল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পিঠা সেটি বম ভাষা মাধ্যমে লেখাগুলো উপস্থাপন করার কারণে যে কেউ সহজে বুঝতে পারে পাশাপাশি এটি একটি ঐতিহ্যগুলো ধরে রাখা ভালো উদ্যোগ। তাছাড়া বান্দরবান শহর যেহেতু পর্যটন নগরী তাই জেলা প্রসাশন থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের তাদের ঐতিহ্যগুলো ধরে রাখতে একটি জাদু ঘর নির্মাণ করার পরিকল্পনা আছে বলে আশ্বাস দেন তিনি।অনুষ্ঠান শেষে  নৃত্য, অভিনয় ও নাটকের মধ্য দিয়ে বমদের জীবনযাপন বৈচিত্রময় ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হয় ।
 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর