শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:১৯ পিএম, ২০২১-১১-২৯
আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ধারণা করছে, তাদের ভয়ে ইউক্রেনের সেনা মুভমেন্টের বিরুদ্ধে মস্কো কোনো জবাব দেবে না, এটা খুবই বিপজ্জনক বিশ্বাস। গতকাল (শনিবার) একটি ইউটিউব চ্যানেলে দেয়া বক্তৃতায় একথা বলেন অ্যান্টোনভ। পাশাপাশি পশ্চিমা দেশগুলো ইউক্রেনের কাছে যে অস্ত্র পাঠাচ্ছে তারও সমালোচনা করেন তিনি। অ্যান্টোনভ বলেন, ন্যাটো সেনারা কৃষ্ণসাগর ও ইউক্রেনের ভূখণ্ডে অবস্থান নিচ্ছে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ রুশ রাষ্ট্রদূত বলেন, “ন্যাটো জোটের সেনারা রাশিয়ার ক্ষমতা পরীক্ষা করে দেখতে চায়। তারা এমনটাও আশা করছে যে, ন্যাটো জোটের ভয়ে রাশিয়া কোনো জবাব দেবে না। কিন্তু আমি খুব পরিষ্কার করে এবং দ্বিধাহীনচিত্তে বলতে চাই যে, এটি খুবই বিপজ্জনক ধারণা।” আনাতোলি অ্যান্টোনভ বলেন, আমেরিকা ক্রমেই ইউক্রেনে অস্ত্র পাঠানোর মাত্রা বাড়িয়ে তুলছে এবং প্রতিরক্ষার কাজে এসব অস্ত্র ব্যবহার হবে বলে দাবি করছে। কিন্তু প্রতিরক্ষামূলক অস্ত্রের অর্থ আমরা জানি। মার্কিন এমকে-৪১ কী জিনিস তাও আমরা জানি।
পার্সটুডে
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited