চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বাসচালককে পিটিয়ে হত্যা: হাটহাজারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

হাটহাজারী প্রতিনিধি :    |    ০১:৩১ পিএম, ২০২১-১১-২৭

বাসচালককে পিটিয়ে হত্যা: হাটহাজারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

 

বাসচালককে পিটিয়ে হত্যার অভিযোগে  হাটহাজারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। শনিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ করা হয়। এসময় শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। পরে পুলিশের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তার। তবে চট্টগ্রাম-রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির মধ্যে বাস চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারী শ্রমিকদের দাবি, শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী রুটে ওভারটেক করাকে কেন্দ্র করে বাসচালক আবদুর রহিমকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পেটান মাইক্রোবাসের চালক ও যাত্রীরা। এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় তার। এ ঘটনায় এখনো অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজাহান  বলেন, গতকাল নিউ মার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করা দ্রুতযান স্পেশাল সার্ভিসের বাসচালক রহিমকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এর প্রতিবাদে শ্রমিকরা সকালে বিক্ষোভ করেছে। দাবি আদায় না হওয়ায় চট্টগ্রাম-রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির রুটে গাড়ি চলাচল বন্ধ রেখেছে তারা। তবে বিষয়টি নিয়ে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান  বলেন, অভিযোগ শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম প্রেরণ করা হয়েছে। তদন্ত করে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা।

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর