চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

রাষ্টীয় সম্পদ রক্ষা করা দায়িত্ব , পটিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে - এসি ল্যান্ড

উখিয়া প্রতিনিধি ::    |    ০৫:৩৫ পিএম, ২০২০-০৯-০৫

রাষ্টীয় সম্পদ রক্ষা করা দায়িত্ব , পটিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে - এসি ল্যান্ড

পটিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ইনামুল হাসান বলেছেন, মাঠ পর্যায়ে সরকারের একজন প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনারদের দায়িত্ব হলো রাষ্ট্রের সম্পত্তির সংস্কার, সংরক্ষন ও রক্ষণাবেক্ষণ করা।
তিনি বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে পটিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। পটিয়ার প্রশাসনিক ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, ব্রিটিশ আমল থেকেই  পটিয়া মহাকুমা প্রশাসনিক মর্যাদা ও গুরুত্ব লাভ করে। সে কারণে পটিয়ার আলাদা একটা প্রশাসনিক গুরুত্ববহ মর্যাদা আছে।
খাসমহলে অবস্থিত পটিয়া ভূমি অফিস শত বছরের ঐতিহ্য নিয়ে বিশাল জমির উপর প্রতিষ্ঠিত। প্রায় ৪ একর জায়গার উপর পটিয়া ভূমি অফিস, মসজিদ, পুকুর ও বাড়ি রয়েছে। এই এলাকাটির সীমানা প্রাচীর না থাকায় অফিস ও বাড়ি গুলোতে বসবাসকারী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের জন্য নিরাপদ নয়। তাছাড়া দক্ষিন, পূর্ব ও পশ্চিমাংশে কিছু এলাকা বেদখল হয়ে গেছে।
এমতাবস্থায় পটিয়া ভূমি অফিসের সীমানা প্রাচীর নির্মাণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। 
ভূমি অফিসের অভ্যন্তরে বাড়িগুলোতে এখন নয়টি পরিবার বসবাস করে। ১৯৯১ সালে এই বাড়িগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়।  বর্তমানে যারা বসবাস করছেন তারা কেউ এগুলোর জন্য সরকারি কোষাগারে কোন ভাড়া পরিশোধ করেন না।  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান এই বাড়িগুলো পটিয়া মহকুমা থাকার সময় ম্যাজিস্ট্রেট কলোনী হিসেবে পরিচিতি লাভ করে। এখন তিনি ছাড়াও একজন সিনিয়র সহকারী জজ সেখানে বসবাস করেন। 
ম্যাজিস্ট্রেট কলোনিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী কর্মকর্তাদের সাথে সমমানের বাসায় কিভাবে থাকেন জানতে চাইলে তিনি বলেন তারা আগে থেকেই সেখানে বসবাস করে আসছেন। 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক হারুনুর রশিদ সিদ্দিকী, এটিএম তোহা, আবদুল হাকিম রানা, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, বিকাশ চৌধুরী, আবেদুজ্জামান আমিরী, নুর হোসেন,সুজিত দত্ত, রবিউল আলম ছোটন, মহিউদ্দিন, গোলাম কাদের, মুহাম্মদ রুশনী মোবারক, কামরুল ইসলাম, তাপস দে প্রমূখ। সহকারী কমিশনার ভূমি ইনামুল হাসান গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, কারো সাথে বিরোধ নয়, সুসম্পর্ক নিয়ে থাকতে চান। ভূমি অফিসের যেকোন সংবাদ করার সময় তার বক্তব্য নেয়ার আহবান জানান।

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর