চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ফের শুরু চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে বে ওয়ানের ‘সমুদ্রযাত্রা’ 

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০১ পিএম, ২০২১-১১-২৫

ফের শুরু চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে বে ওয়ানের ‘সমুদ্রযাত্রা’ 

 

 বিশ্বমানের পর্যটকবাহী জাহাজ ‘বে ওয়ান’ চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে পুনরায় সমুদ্রযাত্রা শুরু করছে।  জনপ্রতি ৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬০ হাজার টাকায় চেয়ার, কেবিন ও ভিভিআইপি স্যুটে পর্যটকরা আকর্ষণীয় সব সেবা পাবেন। এক ট্রিপে ১ হাজার ৮০০ পর্যটক নেওয়ার সক্ষমতা রয়েছে বে ওয়ানের। গত ডিসেম্বরে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের তত্ত্বাবধানে চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে বে ওয়ান চালু হলেও করোনা মহামারির কারণে গত মার্চে অপারেশন বন্ধ রাখা হয়। তবে নতুন উদ্যমে চালু হলেও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া ১৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। চাইলে সেন্টমার্টিনে জাহাজেই রাতযাপন করতে পারবেন পর্যটকেরা। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবদুর রশিদ এসব তথ্য জানান। তিনি জানান, জাহাজটি আসা-যাওয়ায় ২৫ টন তেল খরচ হয়। একদিনের জ্বালানি খরচ ২১ লাখ টাকা। আমাদের কর্ণফুলী এক্সপ্রেস নিয়মিত সেন্টমার্টিন রুটে যাতায়াত করছে। আমাদের বে ওয়ান জাপান, সিঙ্গাপুরসহ বিদেশেও যেতে পারবে। আরও তিন বছর চলতে পারবে। জাহাজের কন্ডিশনের ওপর চলাচল নির্ভর করে। ক্লাসের ক্লিয়ারেন্স নিয়ে চালাতে হবে। নতুন জাহাজের মতো কন্ডিশন আমাদের বে ওয়ানের। দেশের উন্নয়ন সরকার করে ১০ শতাংশ, বাকি ৯০ ভাগ বেসরকারি উদ্যোক্তারা করেন। সরকার অবকাঠামো করে। সরকার সহায়তা করলে আমরা বে ওয়ানের ১০ গুণ বড় জাহাজ এনে হাজিদের আনা নেওয়া করতে পারব। আগে একমাস লাগত হজে যেতে। এখন আট দিনে জেদ্দা পৌঁছাতে পারব। জাহাজে হাজিদের কষ্ট হবে না। বিমানের চেয়ে জাহাজে পরিসর বেশি। আমাদের সমুদ্রগামী পর্যটক জাহাজ বাড়লে পশ্চিমবঙ্গের অনেক পর্যটক আসবেন।  এশিয়ার মধ্যে কর্ণফুলী শিপ বিল্ডার্স সেরা ড্রেজার নির্মাণে। আমরা ড্রাইডক নির্মাণ করছি চট্টগ্রাম ড্রাইডকের পাঁচ গুণ বড়। ১ লাখ টনের জাহাজ মেরামত করতে পারব। তখন সিঙ্গাপুর থেকে জাহাজ আসবে মেরামতে। আমাদের শ্রমিকদের মজুরি কম হওয়ায় আমরা জাহাজ নির্মাণ, মেরামতে বিশ্বের অন্য দেশের চেয়ে কমে কাজ পাব। আমরা দুইটি জেটি নির্মাণ করেছি স্ক্র্যাপ জাহাজ ভিড়ছে। আরও দুইটি কনটেইনার জেটি করছি।  তিনি বলেন, আমি আশাবাদী আমাদের জনসমুদ্র আমাদের সম্পদ। আমাদের মানুষ দক্ষ মেধাবি। হাজার হাজার মোবাইল মেকানিক হয়ে গেছে। লাখ লাখ গাড়ি আমাদের মেকানিকরা মেরামত করছে। এটা আমাদের কোয়ালিটি। জনগণ এ দেশকে এগিয়ে নেবে। আমাদের শ্রমিকরা বিদেশে যেকোনও কাজ করছে, বৈদেশিক মুদ্রা আয় করছে। তাদের দক্ষ মেকানিক, মিস্ত্রি বানাতে হবে। ১ কোটি দক্ষ শ্রমিককে বিদেশে পাঠানো গেলে দেশ টাকায় সয়লাব হয়ে যাবে। জানা গেছে, বে ওয়ান বৃহস্পতিবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হবে। শনিবার সেন্টমার্টিন থেকে ফিরবে। এরপর ডিসেম্বর থেকে শুক্র, শনি ও রোববার নতুন সূচিতে পুরোদমে পর্যটক নিয়ে জাহাজটি চলাচল করবে। টিকিট বিভিন্ন কাউন্টার ছাড়াও অনলাইনে পাওয়া যাবে।

রিটেলেড নিউজ

  ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত


রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত


চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ

চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ

নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত


বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত


রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত


চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর