শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১২:২০ পিএম, ২০২১-১১-২৩
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ৪টি কর অঞ্চলের অধীনে ২০২০-২০২১ করবর্ষে নগর ও জেলা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্যজেলার ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা দিচ্ছে আয়কর বিভাগ। গত ১৫ নভেম্বর অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শাখা-২ (কর) এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এবার সরকার ঘোষিত ‘জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ
সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৮’ এর বিধান অনুযায়ী ২০২০-২১ কর বছরে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মনোনীত হয়েছেন ৫২৫ জন সেরা করদাতা। বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বিশেষ অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক ও চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম জেলা, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে মোট ১২ জন দীর্ঘ সময় বিভাগে সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১৮ জন সর্বোচ্চ করদাতা, ৬ জন নারী করদাতা এবং ৬ জন তরুণ পুরুষ করদাতা (৪০ বছরের নিচে) নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন কর অঞ্চল থেকে দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী মোহাম্মদ আলী মেহের ও সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান। সর্বোচ্চ কর প্রদানকারী হলেন- মোহাম্মদ কামাল, মোহাম্মদ নাদের খান ও মো. নাছির উদ্দিন। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হলেন জেবুন নাহার ইসলাম। এ ছাড়া তরুণ পুরুষ (৪০ বছরের নিচে) সর্বোচ্চ কর প্রদানকারী হলেন আসিফ মাহমুদ। চট্টগ্রাম জেলা থেকে দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী করদাতা নির্বাচিত হয়েছেন হাজি বজল আহমদ ও মো. নুরুল ইসলাম। সর্বোচ্চ কর প্রদানকারী তিনজন হলেন- ইঞ্জিনিয়ার মো. মহসিন, দেলোয়ার হোসেন ও মো. মাইনুল হাসান। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হলেন জান্নাতুল মাওয়া এবং তরুণ পুরুষ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। কক্সবাজারে দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী হলেন- হাজি মোহাম্মদ ছিদ্দিক ও মুহাম্মদ আনোয়ারুল ইসলাম। সর্বোচ্চ করদাতা- মোহাম্মদ আইয়ুব, ইঞ্জিনিয়ার মো. আলমগীর ও মুহাম্মদ আবু কাউসার। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা রেহেনা বেগম এবং ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ করদাতা হয়েছেন মো. জিয়াবুল।রাঙামাটিতে দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী হলেন- সুভাষ সাহা ও মো. লোকমান হাকিম (হীরা)। সর্বোচ্চ কর প্রদানকারী লোকমান হোসেন তালুকদার, মো. রফিকুল আলম লিটন ও সুলতান কামরুউদ্দিন। সর্বোচ্চ করপ্রদানকারী নারী গীতা দে এবং তরুণ পুরুষ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা মো. সাখাওয়াত হোসেন সোহেল।খাগড়াছড়িতে দীর্ঘ সময় ধরে করপ্রদানকারী মো. আবু তালেব ও রঞ্জিত কুমার পালিত। সর্বোচ্চ করপ্রদানকারী তিনজন হলেন এস অনন্ত বিকাশ ত্রিপুরা, মো. নুর আলম ও মোসাম্মৎ ফরিদা আক্তার। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হলেন বিউটি দেব এবং তরুণ পুরুষ ক্যাটগরিতে মো. জাহাঙ্গীর আলম (বাদশা)। বান্দরবানে দীর্ঘ সময় করপ্রদানকারী কাজল কান্তি দাশ ও মোহাম্মদ নুরুল আবছার। সর্বোচ্চ কর প্রদানকারী মোহাম্মদ আলী, মোহাম্মদ নুরুল আবছার ও রাজু বড়ুয়া। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হলেন হুরে জান্নাত হুরাইন এবং তরুণ পুরুষ ক্যাটগরিতে সর্বোচ্চ করদাতা সায়েদ হোসেন মো. জুয়েল
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited