শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৫:৫৬ পিএম, ২০২১-১১-২২
বান্দরবানে যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। ২১ অক্টোবর রবিবার সকাল ১১টায় বান্দরবান বাজারস্থ যাত্রী কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক ও বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিঞা স্যারকে প্রধান উপদেষ্টা ও বান্দরবান বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফরিদুল আলমকে উপদেষ্টা রেখে বান্দরবান যাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়। সমিতির সভায় উপস্থিত সকলের সর্ব সন্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়। কমিটিতে অংচ মং মারমা’কে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক বিশ্ব নাথ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ছালেহ, সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দীন রবিন,কোষাধ্যক্ষ সাইদুল আলম সাইদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মুহাম্মাদ আলী,দপ্তর সম্পাদক মাহবুবর রহমান, নির্বাহী সদস্য-১ জহিরুল আলম, সদস্য-২ সুগত প্রিয় বড়ুয়া, সদস্য-৩ মো: সাইফুল ইসলাম। সভায় যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন, সম্প্রতি পেট্রোল ও কেরসিন তেলের দাম বৃদ্ধি তে পরিবহন খাতে সাধারণ যাত্রীদের নানা হয়রানির শিকার হচ্ছে, আমরা সরকার নির্ধারিত পরিবহন ভাড়ার বাইরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার খবর পাওয়ার সাথে সাথে এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সমস্যা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে সকালের সার্বিক সহযোগিতা কামনা করেন নতুন গঠিত যাত্রী কল্যাণ সমিতি।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited