শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:১৫ পিএম, ২০২১-১১-২০
চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সাগর (২০) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক চালক আবু বক্কর (৩০)। শুক্রবার (১৯ নভেম্বর) রাত দেড়টার দিকে বারেক বিল্ডিং ও ফকিরহাট এলাকার একটি মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর নগরের বন্দরটিলা এলাকার মোহাম্মদ বাদলের ছেলে। আহত গাড়ি চালকের পরিচয় পাওয়া গেলেও বিস্তারিত জানা যায়নি। বন্দর থানার ওসি নিজাম উদ্দিন বলেন, দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই ব্যক্তিকে রাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগর নামে একজনকে মৃত ঘোষণা করেন। আবু বক্কর নামে এক গাড়ি চালক বর্তমানে ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited