শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:২৯ পিএম, ২০২০-০৯-০৩
পাসপোর্ট করতে এসে ওবাইদুল হক (২৫) নামের এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পাঁচলাইশ এলাকার পাসপোর্ট অফিস থেকে আটক করা হয়।
তার করা পাসপোর্টের আবেদনপত্র যাচাই করার সময় তাকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। পরে কার্যালয়ের নিরাপত্তা প্রহরীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ওবাইদুল হক বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে পাসপোর্টের আবেদন করেন। ওবাইদুল চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র পান। তার বাবার নাম আবুল কালাম ও মায়ের নাম রাবিয়া খাতুন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, পাসপোর্ট করাতে এসে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited