চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ থেকে অব্যাহতি

রাঙ্গুনিয়া প্রতিনিধি :    |    ০২:২৬ পিএম, ২০২১-১১-১৬

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ থেকে অব্যাহতি

 

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদারের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। তাদের দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্যও উত্তর জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। যাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তারা হলেন ইসলামপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সিরাজুদ্দৌলাহ তালুকদার দোলাল, দক্ষিণ রাজানগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এনামুল হক মিয়া, লালানগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম তালুকদার এবং বেতাগী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম। দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার বলেন, “দলীয় মনোনয়ন চাওয়ার সময় এসব প্রার্থীরা অঙ্গীকার করেছিল, কোনো কারণে মনোনয়ন বঞ্চিত হলে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবেন কিন্তু মনোনয়ন বঞ্চিত হয়েই তারা মনোনয়পত্র সংগ্রহ ও জমা দেন।  এরপরও গত ৭ নভেম্বর সাংগঠনিক প্রক্রিয়ায় তাদের ১১ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হলেও তারা তা অমান্য করেন এবং কারণ দর্শানোর নোটিশেরও কোনো জবাব দেননি। সর্বোপরি নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে অবস্থান নিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্রের ৪৭ ধারা লঙ্ঘন করেছেন এই চার আওয়ামী লীগ নেতা। তাই তাদের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ বরাবর সুপারিশ প্রেরণ করা হয়েছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর