শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৩০ পিএম, ২০২১-১১-১৪
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার মাদক মামলায় মিয়ানমারের নাগরিক মো. রফিকের ছয় বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৪ নভেম্বর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। রায়ের সময় আসামি পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি মো. রফিক কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নম্বর-ডি, ৩২৯ নম্বর রুমের বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৮ জানুয়ারি নগরের কোতোয়ালী থানার লালদিঘীর পূর্ব পাড়ে প্রাইম ব্যাংকের সামনে থেকে মো. রফিককে আটক করা হয়। পরে তল্লাশি করে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। ২০২০ সালের ৩ নভেম্বর চার্জ গঠন করা হয়। মামলায় ছয় জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় মিয়ানমারের নাগরিক আসামি মো. রফিককে ৬ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত সপ্তাহে হাইকোর্ট থেকে জামিন নিয়ে রোববার আদালতে হাজির হয়নি রফিক।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited