শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:৫২ পিএম, ২০২১-১১-১১
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, সিরিয়ার সঙ্গে আরব দেশগুলো সম্পর্ক উন্নয়নের যে সিদ্ধান্ত নিয়েছে তা উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা করবে। তবে স্বাভাবিকভাবেই আরব দেশগুলোর সঙ্গে সিরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আমেরিকা উদ্বিগ্ন।তিনি আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা স্পুতনিক-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।সাঈদ খাতিবজাদে আরও বলেন, এ ধরণের পদক্ষেপের ফলে আরব দেশগুলোর মধ্যে বিরোধ যেমন মিটবে তেমনি আমেরিকা ও ইসরাইলের ষড়যন্ত্রও ব্যর্থ হবে। আরব দেশগুলোর মধ্যে বিরোধ উসকে দিয়ে এসব দেশকে দুর্বল করতে চায় আমেরিকা ও দখলদার ইসরাইল। কিন্তু এখন আরব দেশগুলো এক এক করে সিরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কারণে আমেরিকা ব্যর্থতার পাল্লা ক্রমেই ভারী হতে থাকবে। এই প্রবণতা গোটা পশ্চিম এশিয়ার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আলে নাহিয়ান দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে বৈঠক করেছেন। দীর্ঘ ১০ বছর পর আমিরাতের রাষ্ট্রীয় প্রতিনিধিদল সিরিয়া সফর করল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফরে অসন্তোষ প্রকাশ করেছেন। এর আগে সৌদি আরবের গোয়েন্দা সংস্থার প্রধান খালেদ আল হামিদান উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল নিয়ে দামেস্ক সফর করেছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ দীর্ঘ দিন পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।
পার্সটুডে
আন্তর্জাতিক ডেস্ক : : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ দিন স্থানীয় সময় সকাল ৮ট...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্র...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : গুয়াহাটি, আসাম(ভারত) ৩১ ডিসেম্বর: আজমল পরিবারের মধ্যে সততা,নিষ্ঠা এবং ধর্মপরায়ণা থাকায় উত্তরপূর...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুদ্ধের টেকসই সমাপ্তি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী একটি সংস্থার বে...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভক্ত, কট্টর রক্ষণশীল রাজনীতিক সানায়ে তাকাইচি ম...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে হামাস। মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited