শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৫:০০ পিএম, ২০২১-১১-০৭
সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুলতান আহমেদ (৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (৭ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে ভাটিয়ারী এলাকার কোরবান আলী শাহ (র.) এবাদতখানার সামনের রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।জানা গেছে, ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি যাচ্ছিলেন সুলতান আহমেদ। তার পেছনে হাঁটছিলেন অজ্ঞাত এক ব্যক্তি। একপর্যায়ে ওই ব্যক্তি পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় সুলতান আহমেদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত সুলতান আহমেদের ছেলের বন্ধু সাইদুল ইসলাম বলেন, চাচাকে ছুরিকাঘাতের খবর শুনে ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ইয়াকুব বাবলু, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মুসলিম ও তার ছেলে মোস্তফাসহ চমেক হাসপাতালে নিয়ে যায়। সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited