চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

সংবাদমাধ্যমে আগের মতো রিপোর্ট নেই : তথ্যমন্ত্রী

ঢাকা অফিস :    |    ০৯:৩২ পিএম, ২০২১-১০-৩১

সংবাদমাধ্যমে আগের মতো রিপোর্ট নেই : তথ্যমন্ত্রী



তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে গণমাধ্যমের বিকাশ ঘটেছে, সেই সঙ্গে অনেক নতুন সাংবাদিকও যুক্ত হয়েছেন। কিন্তু রিপোর্টগুলো আগের মতো জমকালো নেই। রোববার (৩১ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যাকশন এইড আয?োজিত ইয়ং জার্নালিস্ট ফেলোশিপ এবং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কিছু রিপোর্ট এখনও আমাদের ভাবায়। আমরা যে কাজটা করলাম সেটা আদৌ ঠিক ছিল কি-না এমন অনেক বিষয় উঠে আসে তাতে। আর সেই রিপোর্টগুলোই ইতিহাস হয?ে থাকে। সাংবাদিকদের অনুরোধ করবো সমাজের অনগ্রসর বিষয়গুলো তুলে আনার জন্য। রাষ্ট্র যেখানে তাকায় না, তারা যেন সেখান থেকে ঘটনা তুলে আনেন। আমাদের দেখিয়ে দেন কোথায় কতটা কাজ করবো। এভাবেই আমরা একটি সুস্থ সমাজ গড়তে পারি। ড. হাছান বলেন, সংবাদমাধ্যম আমাদের তৃতীয় নয়ন। মানুষ স্বাভাবিকভাবে যেসব কথা বলতে পারে না, সাংবাদিকরা কলমের মাধ্যমে তা তুলে ধরেন। তাই এগুলোর গুরুত্ব অনেক। ভালো কাজের জন্য গণমাধ্যমকর্মীদের উৎসাহিত করার গুরুত্ব অপরিসীম। ঠিক তেমনি অনেক ভুল রিপোর্টের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যোগাযোগ বিশেষজ্ঞ এবং আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান। তিনি বলেন, সাংবাদিকতা অনন্য সাধারণ একটি পেশা। এটির সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, অঙ্গীকার আছে। আমাদের প্রত্যাশা আমরা যেন জনগণের কল্যাণে সাংবাদিকতা করতে পারি। ভালো কাজের মধ্যে নিজেকে নিয?োজিত করে দেশের উন্নয়ন করতে পারলেই মুক্তিযুদ্ধের সফলতা প্রতিফলিত হবে। সাংবাদিকতায় যে নেতিবাচক প্রভাব ছিল তা এখন ইতিবাচক হয?ে আসছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশের ম্যানেজার নাজমুল আহসান ও নিউজ টোয?েন্টিফোরের সিনিয়র নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট। এ সময় চারজন সংবাদকর্মীকে ফেলোশিপ এবং তিনজনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্যে বিশেষ প্রতিবেদনের জন্য অ্যাওয়ার্ড পান বিটিভির রিপোর্টার মো. ইকবাল হোসেন, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সাইফুল আলম এবং ঢাকা অ্যাপোলজির ডেপুটি ম্যানেজিং এডিটর মিফতাহুল জান্নাত। এছাড়া ফেলোশিপ পেয়েছেন নিউজ টোয?েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট বাবু কামরুজ্জামান, ডেইলি স্টারের নিলিমা জাহান, আইপি নিউজবিডির চিফ রিপোর্টার সাতেজ চাকমা এবং দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এম ইউসুফ আলী। অতিথিরা অ্যাওয়ার্ড এবং ফেলোশিপ প্রাপ্তদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন।

 

 


 

রিটেলেড নিউজ

  ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত


রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত


চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ

চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ

নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত


বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত


রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত


চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর