শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৭:৫১ পিএম, ২০২১-১০-৩০
চট্টগ্রামের পটিয়ায় সারাদেশে সনাতনী সম্প্রদায়ের মঠ-মন্দির, পূজামণ্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর,বাড়িঘরে অগ্নিসংযোগ, সাম্প্রদায়িক সহিংসতা, সাধুসন্ত হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার ২৯ অক্টোবর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলা ও পটিয়া সম্মিলিত সনাতনী ঐক্য মোর্চার উদ্যোগে গণজমায়েত, প্রতিবাদ সমাবেশ ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়। বিকাল তিনটা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানার মোড় শ্রী শ্রী গৌরাঙ্গ নিকেতনের সামনে ইউনিয়ন ও পৌরসভা থেকে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ এবং বিভিন্ন সংগঠনের ব্যানারে এসে গণজমায়েত, প্রতিবাদ সমাবেশ ও আলোর মিছিল করে। এসময় রাজিব দাস গুপ্ত ছোটনের সঞ্চালনায় উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সনাতনী ঐক্য মোর্চার আহবায়ক পুলক চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন বাগীশিক পটিয়া উপজেলার প্রধান উপদেষ্টা প্রদীপ বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে দেন তপোবন আশ্রম এর অধ্যক্ষ শ্রীমৎ রবিশ্বরানন্দ পুরী মহারাজ। এতে আরো বক্তব্য দেন,আশিষ গোস্বামী,কৃষ্ণপ্রসাদ দর, সুমন দাশ,রতন দত্ত,রূপক শীল, দেবাশীষ দর,অচ্যুত গৌর দাস ব্রহ্মচারী, শ্রীমৎ রননাথ ব্রহ্মচারী,পরিতোষানন্দ ব্রহ্মচারী,দীপক কুমার পালিত, সজল মজুমদার ও সার্বিক সহযোগিতায় শ্রী শ্রী সপ্ত মণ্ডলী,আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোট, শ্রী শ্রী রাম ঠাকুর সেবক সংঘ, শ্রীশ্রী লোকনাথ সেবক সংঘ, সৎসঙ্গ আশ্রম, সনাতন বিদ্যার্থী সংসদ, শ্রী শ্রী নিত্যানন্দ যুব সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, বাংলাদেশ ব্রাহ্মন সমাজ, পঞ্চাজন্য গীতা পাঠক ও যন্ত্রশিল্পী সমন্বয় পরিষদ।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited