শিরোনাম
এম মুনির চৌধুরী রানা, বেয়ালখালী | ০৭:৪৭ পিএম, ২০২১-১০-২১
চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে ৪ রোহিঙ্গা শরনার্থীসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব-৭)। এসময় তাদের কাছে থেকে ১৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মায়ানমারের নাগরিক ও রোহিঙ্গা শরনার্থী শিবিবের বাসিন্দা কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী এলাকার আমির হোসেনের ছেলে হোসেন আহম্মদ (২৫), মৃত সৈয়দ হোসেনের ছেলে রহিম মোল্লা (২৫), কবির আহম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ (৩০), আবু আহম্মদের ছেলে আজিজুল হক (৩২) ও বান্দরবান জেলার বান্দরবান থানার রেইছা বাজার এলাকার জাফর আলমের ছেলে সৈয়দ আলম।
বৃহস্পতিবার র্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারি পরিচালক ( মিডিয়া) নুরুল আবসার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহানগরীর কর্ণফুলী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৯ অক্টোবর (মঙ্গলবার) ৫ টা ২০ মিনিটের দিকে র্যাবের একটি আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে ৪ রোহিঙ্গাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশি করে তাদের নিজ হেফাজতে থাকা ৫ হাজার ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সাবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited