শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৩:৪০ পিএম, ২০২০-০৯-০৩
মিয়ানমার হতে প্লাস্টিকের বস্তায় ভরে এদেশে পাচার কালে টেকনাফ সীমান্তে চার লক্ষ চব্বিশ হাজার ইয়াবা ইদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ সেপ্টেম্বর রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে, এতে জড়িত কাউকে আটক করতে পারে নি অভিযানকারিরা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, দমদমিয়া বিওপির একটি বিশেষ টহলদল আইয়ুবের জোড়া বরাবর নাফ নদীতে তাদের নিয়মিত টহল পরিচালনা করছিল। রাত পৌনে ৮ টার দিকে কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকাযোগে কয়েকটি প্লাস্টিকের বস্তা নিয়ে আইয়ুবের জোড়া এলাকার বিআরএম-০৯ হতে আনুমানিক ৩০০ গজ পূর্ব দিক দিয়ে নাফ নদীর কিনারায় ভিড়তে দেখে চ্যালেঞ্জ করে টহল দল।
চোরাকারবারীরা দূর হতে টহলদলের উপস্থিতি লক্ষ্য কর কেওড়া জঙ্গলের আড়ালে নদীর কিনারায় বস্তাগুলো ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে লাফিয়ে নাফ নদীতে নেমে সাঁতরিয়ে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল পাচারকারীদের ফেলে যাওয়া ৫টি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে।
উদ্ধারকৃত বস্তাগুলোর ভিতর ৪ লক্ষ ২৪ হাজার ইয়াবা উদ্ধার করে, যার অনুমান মূল্য ১২ কোটি ৭২ লক্ষ টাকা।তিনি জানান, ইয়াবা পাচারকারীদের আটকের নিমিত্তে বর্ণিত এলাকা ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে পরবর্তী ২ ঘন্টা যাবৎ অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী ও তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।
উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় ইয়াবা কারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি। তবে তাদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণপূর্বক পরবর্তীতে তা উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited