শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০৬:১২ পিএম, ২০২১-১০-১৭
মীরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের টেকেরহাট বাজার সংলগ্ন গ্রামীণ জনপদের দ্বারে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ করার চিত্র দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরে কৃষি জমির মালিক থেকে ইয়াসিন মাছ চাষের জন্য জমি ইজারা নিয়ে পরে বেকু দিয়ে মাটি কেটে তা পিকআপে করে বিক্রি করে টেকের হাট বাজার সংলগ্ন এই পুকুর ভরাট করে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার বিনিময়ে। পুকুর ভরাট ও মাটি বিক্রিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের রাজস্ব আদায় না করে ও উক্ত কাজের জন্য কোন অনুমতি না নিয়ে কিভাবে এমন কাজ করে তা প্রশ্ন থেকে যায় স্থানীয় কর্তৃপক্ষের নিকট। সরেজমিনে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের বেঁড়ী বাঁধ সড়ক থেকে টেকেরহাট বাজার হয়ে গ্রামীণ সড়কের পাশে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে টেকেরহাট বাজারে ইছাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুজ্জামান সাহাব মিয়া ও তাঁর বাড়ীর লোকজন পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহন করা জায়গায় অনুমতি না নিয়ে অবৈধ দখল করে চলাচলের রাস্তা ঘেঁষে একতলা মার্কেট নির্মাণ করে। গ্রামীণ জনপদের দু'ধারে পুকুর, নালা ও ভৌত অবকাঠামো নির্মাণ করার বিধি-নিষেধ বাস্তবায়িত না হওয়ায় এই অঞ্চলের মানুষ বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টিসহ নানান ধরনের ঝুঁকিতে পড়ার আশংকা রয়েছে বলে মন্তব্য করেন স্থানীয়রা।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited