চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

কুমিল্লার ঘটনাকে ‘সরকারের চক্রান্ত’ বলছেন ফখরুল

ঢাকা অফিস :    |    ০৮:৩৭ পিএম, ২০২১-১০-১৪

কুমিল্লার ঘটনাকে ‘সরকারের চক্রান্ত’ বলছেন ফখরুল

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে সব উস্কানির মুখে শান্ত থেকে নিজেদের ঐক্য ও সংহতি দৃঢ়ভাবে রক্ষার আহ্বান জানিয?েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানিয়েছেন। এতে বলা হয?, কুমিল্লা শহরের নানুয়ার দিঘিরপাড়ের একটি মণ্ডপে উদ্ভূত ঘটনাকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে পূজামণ্ডপে হামলা ও গত রাতে চাঁদপুরে বিক্ষুব্ধ জনতার ওপর হামলা করে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশবাসী চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছেন। দেশের জনগোষ্ঠীর কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান-উৎসবে এখন নিরাপত্তা নেই। সরকার তাদের অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতেই নানা ষড়যন্ত্র-চক্রান্তের বেড়াজাল নির্মাণ করে যাচ্ছে।’ তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, কোভিড-১৯ মহামারি মোকাবিলা করতে না পারা, আইনশৃঙ্খলার চরম অবনতি, অসহনীয় বেকারত্ব, সরকারি দলের লোকদের ব্যাপক চাঁদাবাজি, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার, ক্ষমতাসীনদের নির্লজ্জ মিথ্যাচার ও কুৎসা রটানো, নাগরিকদের বাক-ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ করে গণতন্ত্রকে মাটিচাপা দেওয়াসহ দেশের নানা সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই সরকার কুমিল্লায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এটি সরকারের পরিকল্পিত চক্রান্ত।’ তিনি বলেন, ‘জনরোষে ভীত হয়ে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী সরকার এখন আরও বেশি মাত্রায় অপকর্মের আশ্রয় নিয়ে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করছে। তাদের কোনো গণভিত্তি নেই বলে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিপজ্জনক নীলনকশা বাস্তবায়ন করে যাচ্ছে। বিএনপিসহ বিরোধী  দলগুলোর নেতাকর্মীদের ওপরই দমন-পীড়ন চালিয়েই তারা ক্ষান্ত হচ্ছে না বরং নতুন নতুন হিংস্র ঘটনার সৃষ্টি করে দেশবাসীর মধ্যে বিভেদ-বিভাজনের ভয়াবহ খেলায় মেতে উঠেছে। এতে তারা মানুষের জীবন কেড়ে নিতেও দ্বিধা করছে না। এই অবৈধ সরকার আগুন নিয়ে খেলছে।’মির্জা ফখরুল বলেন, ‘আবহমান বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সমন্বিত বৈশিষ্ট্যকে বিকৃত করে ক্ষমতাসীনরা সংকীর্ণ দলীয় স্বার্থে ফায়দা লুটতে চাচ্ছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের মানুষ ষড়যন্ত্রের স্বরূপ বোঝে। তাই সচেতন দেশবাসী সরকারের অশুভ পরিকল্পনা সহজেই টের পায়। গতকাল কুমিল্লায় যে ঘটনা ঘটলো এর দায় সরকার এড়াতে পারে না।’ তিনি বলেন, ‘এ সরকারের আমলে সাম্প্রদায়িক উস্কানি, উত্তেজনা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ হিন্দু সম্প্রদায়ের দেবালয়ে আক্রমণ, প্রতিমা ভাঙচুর, লুটপাট ব্যাপক মাত্রায় বেড়েছে। এসব অপকর্মের সঙ্গে সরকারি দলের লোক জড়িত থাকার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সরকারের প্রত্যক্ষ মদতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে কুমিল্লার ঘটনায় জনজীবনে শঙ্কা তৈরি হয়েছে।’ মির্জা ফখরুল বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে সব উস্কানির মুখে শান্ত থেকে নিজেদের ঐক্য ও সংহতি দৃঢ়ভাবে রক্ষার আহ্বান জানাচ্ছি।’

রিটেলেড নিউজ

  ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত


রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত


চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ

চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ

নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত


বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত


রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত


চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর