শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০৮ পিএম, ২০২১-১০-০৭
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। পূজাকে কেন্দ্র করে উৎসবের আমেজ পুরো দেশে। ব্যতিক্রম নয় চট্টগ্রাম মহানগর। নগরের ২৭৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর এসব মণ্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। বৃহস্পতিবার (৭ অক্টোবর ) দুপুরে সিএমপি কমিশনার অফিসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকের এ কথা বলেন তিনি। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকায় ট্রাফিক ব্যবস্থাসহ সব ধরনের বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপে কোনো ধরনের ডিজে পার্টি হবে না। কোন ধরনের আতশবাতি না ফুটানোর পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেকোনো মাধ্যমে গুজবে কান না দিয়ে পুলিশকে জানানোর অনুরোধ জানাই। পূজার আমেজকে সম্প্রীতি ও আনন্দ উৎসবে পরিণত করতে হবে। কোনো অপরাধকে সুযোগ দেব না। দুই একটি বিশেষায়িত পূজামণ্ডপ ছাড়া নির্দিষ্ট ফোর্স রাখা হবে না। প্রয়োজনে মোবাইল সংখ্যা বাড়াচ্ছি। যাতে সব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, সব পূজামণ্ডপে ঢোকার সময় করোনার প্রেক্ষাপটে স্যানিটাইজার, মাস্ক থাকবে। কোনোভাবেই মাস্ক পরা ও স্যানিটাইজার ছাড়া পূজামণ্ডপে কেউ যাতে ঢুকতে না পারেন বিষয়টি পূজা উদযাপন পরিষদ নিশ্চিত করবে। দর্শনার্থীরা মণ্ডপে জটলা না করে পূজামণ্ডপে ঢুকবেন আশা করি। প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। পুলিশ সূত্রে জানা যায়, নিরাপত্তা ব্যবস্থা সুচারুরূপে পালন করতে সব গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পর্যবেক্ষণ করা হবে। পূজার নিরাপত্তার জন্য একাধিক মণ্ডপে ক্লোজ-সার্কিট ক্যামেরা বসানো হবে। র্যাব-পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে সাদা পোশাকের পুলিশও।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited